ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) রাত নয়টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের জয়নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।  


নিহতরা হলেন, মালিপাড়া গ্ৰামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল সরদার (৩০) এবং ভিটিপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে আবুল কালাম (৪০)।  


শ্রীপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, জয়নারায়ণপুর এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।  


তিনি আরও জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে এখন পর্যন্ত চালককে আটক করা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑